সাগর বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামের তোরাফ আলী শিকদারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার বাগদা গ্রামে তার মামা মোসলেম উদ্দিনের বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব নদীর নওয়াপাড়া পীরবাড়ি চিশতি ঘাটে এমভি এহসান হাবিব-১ জাহাজ থেকে রোববার সকালে গম আনলোড করছিলেন সাগর বিশ্বাস। এ সময় সিঁড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। অন্যান্য শ্রমিকরা তাকে পানির মধ্যে খোঁজাখুজি করতে থাকেন। না পেয়ে তারা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ও খুলনা থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের অপর একটি টিম এসে বেলা পৌনে ১২টায় উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ জাহাজের পাশ থেকে উদ্ধার করা হয়।
.png)
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ওয়ার হাউজের ইন্সপেক্টর টিটব শিকদার জানান, খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দল এনে যৌথভাবে নদীতে কয়েক দফা তল্লাশি করে আট ঘণ্টা পর সাগরের লাশ উদ্ধার করা হয়। এ সময় অভয়নগর থানা পুলিশ ও নৌ পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করে।