ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার লাশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১২ মার্চ ২০২৩
ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার লাশ
লাশ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় বিউটি বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজের ঘরের মেঝেতে পড়ে ছিল তার লাশ।

রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের আগে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ঐ নারীর মুখে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এছাড়া তার মুখে রক্তও ছিল। তাই মৃত্যুটি রহস্যজনক হিসেবেই দেখছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিউটি বেগম বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় থাকা ফায়ার সার্ভিস মোড়ের বাসিন্দা।

নিহতের ছেলে জানান, সকালে তিনি দোকানে যাওয়ার জন্য মাকে ডাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে মায়ের ঘরে গিয়ে দেখেন মেঝেতে লাশ পড়ে রয়েছে। তবে আত্মহত্যা করার মতো কোনো আলামত পাননি তিনি।

Advertisement

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে কীভাবে ঐ নারীর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!