[ দেশজুড়ে ]
ইসলামপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলায় মালেকা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মালেকা আক্তার একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। মালেকা আক্তার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মালেকা আক্তার ছোট বেলায় মাকে হারায়। এরপর থেকে তার ফুফা মানিক মিয়া তাকে লালন পালন করে আসছেন। রোববার সন্ধ্যায় তার পালক মা জয়ন্তী ফুল ঘরে ঢুকে আড়ার সঙ্গে মালেকা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
.png)
ইসলামপুর থানার এসআই আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!