ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুঠিয়ায় পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১৫ মার্চ ২০২৩
পুঠিয়ায় পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদকসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মিন্টু (৩৫), পিরগাছা এলাকার মৃত জফির আলীর ছেলে আব্দুল কুদ্দুস, সোহেল রানা (৩৫), সোহরাব হোসেন, জাহাঙ্গীর, আরমান আলী, সব্দুল আলীর ছেলে গন্ডগোহালী এলাকার মাসুদুর রহমান মাসুদ ও রকিবুল ইসলাম রকি।

Advertisement

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের একজন নিয়মিত মামলা এবং বাকিরা সব বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!