[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
ফাইল ফটো
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. বাইজিদ মিয়া একই গ্রামের মো স্বপন মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাউকে না জানিয়ে পুকুরের পানিতে গোসল করতে নামে বাইজিদ। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পানিতে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!