শনিবার সন্ধ্যায় জেলার বড়মাঠে পারফমান্স করবেন তারা। এর আগে ওই মঞ্চে নীলফামারী পৌরসভায় ৬ বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।
আয়োজক কমিটির একাধিক সূত্র জানায়, শনিবার সকালে ফ্লাইটে সৈয়দপুরে নামবেন অপু- ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এর পর জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যায় কনসার্টে অংশ নিবেন তারা। সকালে তাদের নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করে নেয়া হবে।
.png)
শহরের উকিলের মোড়ের চা দোকানি ফখরুল ইসলাম বলেন, অপু বিশ্বাস এর আগেও আসছিলেন। কিন্তু ফেরদৌস আসেননি। আগে টিভিতে দেখছি এবার সরাসরি ফেরদৌসকে দেখব।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট একেএমডি জোনাব আলী বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে শিল্পীদের রিসিভ করা হয়। নজরদারিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। পুলিশ আনসার বাহিনী তো থাকবেই।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।