আটকরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. সোহাগ মিয়া (২৩) ও রূপ মিয়া (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়নপুর-কসবা আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত পিকআপ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
.png)