ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘বাস্তবে এক, পাসপোর্টে আরেক’ শিবির নেতা জামশেদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ১৮ মার্চ ২০২৩
‘বাস্তবে এক, পাসপোর্টে আরেক’ শিবির নেতা জামশেদ
শিবির নেতা জামশেদুল করিম চৌধুরী- ফাইল ফটো

প্রকৃত নাম জামশেদুল করিম চৌধুরী। কিন্তু প্রতারণা ও তথ্য গোপনের মধ্যমে পাসপোর্ট তৈরি করেন মোহাম্মদ জামশেদ নামে। পাসপোর্টে বাবার নাম আবু বক্কর ও মায়ের নাম সায়রা বেগম এবং ঠিকানা পূর্ব গাটিয়াডেঙ্গা বলে উল্লেখ করা হয়। অথচ বাবা-মায়ের প্রকৃত নাম ফয়েজ আহমেদ চৌধুরী ও ছেনু আরা বেগম। ঠিকানা উত্তর কাঞ্চনা চৌধুরী পাড়া।

প্রতারণার আশ্রয় নিয়ে পাসপোর্ট তৈরি করা এ শিবির নেতাকে সম্প্রতি গ্রেফতার করে আদালতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

পুলিশ জানায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার ত্রাস জামশেদ। শিবির নেতা বশরের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। 

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, জামশেদসহ গুটিকয়েক সন্ত্রাসী এলাকাকে অশান্ত করে রেখেছিলেন। মারধর ও গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটে একাধিকবার। প্রকৃত নাম জামশেদুল করিম চৌধুরী হলেও নাম-তথ্য পরিবর্তন করে পাসপোর্ট তৈরি করেন তিনি। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!