ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে শিবির নেতা শাকিল কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩
মেহেরপুরে শিবির নেতা শাকিল কারাগারে
গ্রেফতারকৃত শিবির নেতা মো. শাকিল হোসেন সাব্বির

নাশকতা মামলায় জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেল ৬টার দিকে শহরের শেখপাড়া এলাকায় সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

গ্রেফতারকৃত শিবির নেতা মো. শাকিল হোসেন সাব্বির মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার খন্দকার আফসারুল হকের ছেলে।

Advertisement

মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মইনুল ইসলাম জানান, তার নেতৃত্বে এসআই মো. তৌহিদুল ইসলাম, এএসআই মো. শাকিল খান, এএসআই মো. শাহ জামালসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। শিবির নেতা শাকিলের নামে মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শাকিলকে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!