ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১৮ মার্চ ২০২৩
শ্রীপুরে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে র‌্যাবের গাড়িতে অগ্নিসংযোগ ও র‌্যাব কর্মকর্তার ওপর হামলার ঘটনার মূলহোতা আবু তাহেরকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ মার্চ) ভোরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাত ৯টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তা নোমান আহমেদ। 

গ্রেফতার যুবক আবু তাহের পঞ্চগড়ের সিরাজুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গাজীপুরের শ্রীপুরে অস্ত্রধারী এক যুবক অবস্থান করেছেন। ওই সংবাদে র‌্যাব সদস্যরা শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় অভিযান চালান। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অস্ত্রধারী যুবক আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক স্বীকার করেন, তিনি পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জড়িত এবং ওই ঘটনার পর থেকে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে আত্মগোপনে চলে যান। শুক্রবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, অস্ত্রধারী যুবক আবু তাহেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!