ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ১৯ মার্চ ২০২৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক ঘটনায় মানসিক প্রতিবন্ধীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাজমুল হাসান (২৪) গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম হিরু বলেন, শনিবার রাতে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েন তারা জানা যায়নি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

এসআই আরো বলেন, একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পর্যবেক্ষণ চলছে। পর্যবেক্ষণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!