ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোরাই মোটরসাইকেলসহ শালা-দুলাভাই আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২০ মার্চ ২০২৩
চোরাই মোটরসাইকেলসহ শালা-দুলাভাই আটক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে। যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন। তারা সম্পর্কে শালা–দুলাভাই।

রোববার (১৯ মার্চ) বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় তাদেরকে ধাওয়া করে আটক করেন পুলিশ।

আটক সেন্টু মণ্ডল (৪১) নাটোরের দত্তপাড়া এলাকার মৃত আহাদ মণ্ডলের ছেলে। তিনি মাদারীপুরের ভরুয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। আটক অন্যজনের নাম জাহিদুল ইসলাম। তারা সম্পর্কে চাচাতো শালা–দুলাভাই।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম জানান, রোববার (১৯ মার্চ) বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। পরে মোটরসাইকেল চালু করার শব্দ পেয়ে দ্রুত বের হন। এসেই দেখতে পান, একলোক মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। পাশে আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চোরের সহকারী। পরে বিলজানি বাজারের এক ব্যবসায়ী ও পুলিশকে ফোন করেন তিনি। এরপর মোটরসাইকেল দুটিসহ সেন্টু মণ্ডল ও জাহিদুলকে ধাওয়া করে আটক করেন পুলিশ।

পুলিশ সুপার বলেন, সেন্টু মণ্ডল ও জাহিদুল দেশের বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তাদের থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে। যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!