মঙ্গলবার বিকেল ৫টার দিকে লোহাগড়া উপজেলার সোনাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবর একই গ্রামের আত্তাব শেখের ছেলে।
জানা যায়, বিকেলে মজিবর রহমান জমিতে পাটের বীজ বুনতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মজিবর রহমান দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
.png)
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারিয়াম বানু জানান, মজিবর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।