ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২২ মার্চ ২০২৩
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর কালিতলা ও সুটিপাড়ায় স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। 

বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারীর কালিতলা ও সুটিপাড়া নামক স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোট ৩টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা আদায় করাসহ ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়।

Advertisement

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ অধিদফতর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!