ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সরকারের অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২১ মার্চ ২০২৩
সরকারের অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

জনসমাগম পূর্ণ এলাকায় সরকারি অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা। এমনই নিয়ম জারি আছে সংযুক্ত আরব আমিরাতে। 

শুক্রবার দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অব চ্যারিটি (আইএসিএডি) বিভাগের এক নির্দেশনায় এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া জনসমাগম পূর্ণ এলাকায় ইফতার বিতরণ করলে ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা গুনতে হবে। টাকার যার পরিমান ১ লাখ ১২ হাজার থেকে ২২ লাখ। 

Advertisement

নির্দেশনা আরো বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া যদিও কেউ এ কাজ করে তাহলে অর্থ জরিমানাসহ ৩০ কিংবা এক বছরের জেলও হতে পারে। 

করোনা পরিস্থিতির কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। খুবই অল্প সংখ্যক রমজানে ইফতার বিতরণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে লাগবে সরকারের অনুমতি।  আইএসিএডি ওয়েবসাইট থেকে অনুমতি নেয়া যাবে। এছাড়া ৮০০৬০০ নম্বরে কল করেও অনুমতি নেয়া যাবে।

অনুমতি নেয়ার পূর্বে অবশ্যই কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের আইডি কার্ড, এছাড়া যে এলাকায় ইফতার প্রদান করা হবে তার জন্য একটি ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে যেখানে থেকে খাবার নেয়া হবে তারও তথ্য দিতে হবে। 

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য অসহায় দুস্থদের মাঝে খাবার সরবরাহের কথা বলা হয়েছে। এজন্য এ মাসে অনেকে বেশি বেশি সহযোগিতা করে থাকেন। সূত্র: আলআরাবিয়া নিউজ 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!