ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৪ মার্চ ২০২৩
৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মেরাশানী গ্রামের সামসু মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ জানায়, শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে বহন করা একটি পিকআপ তল্লাশি করে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-১৪ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আটক সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন মর্মে স্বীকার করেন।

উদ্ধারকৃত গাঁজা এবং সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!