ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে ঘরে ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ২৬ মার্চ ২০২৩
স্বামীকে ঘরে ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর
ফাইল ফটো

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বামীকে ঘরে ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে আছমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের নগর বাতান মাঠের মধ্যে বজ্রপাতে মারা যান তি‌নি।

রোববার  ইউপি সদস্য রফিকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আছমা বেগম কালুখালী উপজেলার সাওরাইল ইউপির দক্ষিণ নগর বাতান গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

Advertisement

ইউপি সদস্য সালেহীন জানান, নজরুল ইসলাম মাঠে কাজ করছিলেন।  সন্ধ্যা ঘনিয়ে আসায় স্বামীকে ডাকতে গিয়ে আছমা বেগম সেখানে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!