ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২৬ মার্চ ২০২৩
মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী। এর আগে, শনিবার রাতে মহেশখালীর মাতারবাড়ি চালিয়াতলী সড়কের দাঁড়াখাল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- এনামুল হক এবং মিজানুর রহমান রুবেল। তারা মহেশখালীর উত্তর নলবিলা এলাকার বাসিন্দা।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে মাতারবাড়ি- চালিয়াতলী সড়কের দাঁড়া খাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এনামুল হককে দা-সহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যান। পরে এনামুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে মিজানুর রহমান রুবেলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!