ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ২৬ মার্চ ২০২৩
জয়পুরহাটে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
লাশ উদ্ধার- ফাইল ফটো

জয়পুরহাট সদর উপজেলায় মিতু আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে ঐ গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার দাদরা জন্তিগ্রাম মধ্যপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে।

মৃত গৃহবধূর চাচা বকুল ইসলাম জানান, ২০ বছর আগে সুক্তাহার গ্রামের আব্দুল মালেকের মেয়ে মিতু আক্তারের সঙ্গে আব্দুস সাত্তারের বিয়ে হয়। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন আব্দুস সাত্তার। কয়েকবছর আগে দ্বিতীয় বিয়েও করেন আব্দুস সাত্তার। রোববার সকালে আব্দুস সাত্তার তার স্ত্রীকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে তিনি দাবি করেন।

Advertisement

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঐ গৃহবধূর বাবা আব্দুল মালেক বাদী হয়ে আব্দুস সাত্তারের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!