[ দেশজুড়ে ]
চিংড়ি ঘের থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
বাগেরহাটের মোল্লাহাটে নিজের চিংড়ি ঘেরের পাড়ের নিম গাছ থেকে দুলাল হালদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টা দিকে মোল্লাহাট উপজেলার মাটিয়ারগাতী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত দুলাল হালদার একই গ্রামের সুদর্শন হালদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে ঘেরে যান দুলাল হালদার। বাড়ি ফেরার নির্ধারিত সময় পার হলে ভোরে দুলালের স্ত্রী ঘেরে গিয়ে দেখেন- নিম গাছে ঝুলে আছে তার লাশ। খবর পেয়ে সকালে মোল্লাহাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
.png)
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!