[ দেশজুড়ে ]
লোকালয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরের দেখা মিলল লোকালয়ে। সোমবার সকালে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার একটি কক্ষের জানালার রড ধরে উল্টো হয়ে বসে আছে সেটি। কিছু দিয়ে তাড়াতে চাইলে বার বার মুখ লুকাচ্ছে বানরটি।
ঐ মাদরাসার এতিমখানায় বসবাসরত শিক্ষার্থীরা বানরটিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। পরে জানতে পারে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর এটি।
পাহাড়ের বনজঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে বলে আবাসস্থল হারিয়ে বানরটি লোকালয়ে চলে আসে বলে মন্তব্য করছেন অনেকে।
.png)
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও এতিমখানার তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম বলেন, আমি কখনো এরকম বানর দেখিনি। তবে লোকমুখে শুনেছি লজ্জাবতী বানরের কথা। এই প্রথম সরাসরি দেখলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!