ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২৭ মার্চ ২০২৩
পটুয়াখালীতে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ 
পটুয়াখালীতে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ  -ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আন্দুয়া আমিনিয়া দাখিল মাদরাসা মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি ও গুড়া দুধ।

এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুহাম্মাদ আবদুল কাহহার, মাওলানা মো. নেছার উদ্দিন, ঘটকের আন্দুয়া ফাজিল মাদরাসার সহকারী সুপার মাওলানা আবদুল রাজ্জাক প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইফতার বিতরণ করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার গুণীজন ও সাধারণ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!