ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ১৪ মার্চ ২০২৩
পটুয়াখালীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসচাপায় কমল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। কমল একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, সকালে কমল মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। পথে নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, দুর্ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!