ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২৭ মার্চ ২০২৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
ছবিতে মনির হোসেন ভুঁইয়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মনির হোসেন ভুঁইয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার দুপুরে নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ইমাম হোসেন ভুঁইয়ার ছেলে।

নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভুঁইয়া জানান, প্রায় দশ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মনির হোসেন। মনির রিয়াদের একটি কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার প্রতিদিনের মতো কাজে যান মনির। দুপুরের দিকে রাস্তার পাশে পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনির নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, মনিরের সঙ্গে থাকা অপর এক বাংলাদেশি একই শহরে অন্য এলাকায় কর্মরত তার অপর দুই ভাই শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম ভুঁইয়াকে মৃত্যুর বিষয়টি জানান। লাশ সেখানকার হাসপাতাল মর্গে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!