ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ৩০ মার্চ ২০২৩
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ দুর্টঘনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস ও বেলাল সওদাগরের ছেলে পাভেল এবং জামালপুরের মনোয়ার।

Advertisement

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। এতে তিন শ্রমিক মারা যান। তবে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!