ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘোরেন সারাদেশ, করেন ডাকাতি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৩০ মার্চ ২০২৩
ঘোরেন সারাদেশ, করেন ডাকাতি
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় ভ্রাম্যমাণ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বাস ও ট্রাকে সারাদেশ ঘুরে সুবিধা মতো জায়গায় ডাকাতি করে পালিয়ে যান।

বৃহস্পতিবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী। গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটে জেলা ফকিরহাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা জিয়াউল হকের ছেলে শরিফুল ইসলাম, একই গ্রামের আমির আলী শেখের ছেলে বোরহান শেখ ওরফে বুরান, লখপুর গ্রামের মাহবুব শেখ ওরফে হাবিবুর রহমানের ছেলে আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট, জাড়িয়া মাইটকুড়রা গ্রামের জাহাঙ্গীর শেখ শিমুল শেখ ওরফে হৃদয় এবং বাগেরহাট পৌর এলাকার চালতা তলা মহল্লার বাসিন্দা কামাল শেখ ওরফে কামরান শেখ।

পুলিশ সুপার জানান, গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাঠশালার মোড়ে দাশুরিয়া-রূপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের মিলে ডাকাতি করেন তারা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা সবাই পেশাদার ডাকাতের দল। তারা ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ সময় সুযোগ বুঝে ডাকাতি করেন তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!