[ দেশজুড়ে ]
দুমকিতে ডাকাতিকালে আটক ১, আহত ৪
দুমকিতে ডাকাতিকালে আটক ১ -ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর দুমকিতে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের আক্রমণে একই পরিবারের নারীসহ ৪ জন আহত হয়েছেন। এ সময় চক্রের এক সদস্যকে স্থানীয়রা আটক করেছেন।
আহতরা হলেন, হোসনেয়ারা বেগম, শিহাব, সুখী এবং জামাতা সাকিব ফারুক। আর আটক ব্যক্তির নাম সালাম হাওলাদার।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের পাশে দুমকি সাতানী গ্রামের রুহুল আমিন শরীফের বাড়িতে গ্রিল কেটে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করেন। তারা বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে আনুমানিক নগদ ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। তখন তাদের হামলায় ওই পরিবারের ৪ জন আহত হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ওই বাড়িতে আসেন। তারপর তারা ডাকাত দলের সদস্য সালাম হাওলাদারকে আটক করতে সক্ষম হন।
.png)
দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা যাকে আটক করেছেন তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!