[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ত্রিমুখী সংঘর্ষে নিথর শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকিতে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আমিনুল ইসলাম শাওন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাগলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার গাবুয়া এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক্যালের ডিপ্লোমার শিক্ষার্থী ছিলেন।
পটুয়াখালী দুমকি থানার ওসি মো. আবুল বাশার জানান, বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!