[ দেশজুড়ে ]
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ
ফাইল ফটো
জামালপুরে রেললাইনের পাশে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরশহরের গেইটপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে ময়লার স্তূপের উপর নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা রেলওয়ে থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!