[ দেশজুড়ে ]
সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
ফাইল ফটো
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ঐ নবজাতকের পরিচয় জানা যায়নি।
.png)
ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!