মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকার একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, গমক্ষেত থেকে কার্টনে গজকাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
.png)