শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে ঐ ডাকাতকে আটক করা হয়। আটককৃত আজিজুল হক উপজেলার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি দল শ্যামনগর থানাধীন গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি দা এবং একটি রডসহ এক ডাকাতকে আটক করা হয়।
.png)