শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীর সালেহা ইমারত ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মিলন মোটরসাইকেল চালিয়ে সাঁকোয়া থেকে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীর সালেহা ইমারত ডিগ্রি কলেজে এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেন। এতে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে লোকজন তাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
.png)
বাগমারা থানার এসআই এখলাচ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক হেলপারকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।