[ দেশজুড়ে ]
চকরিয়ায় ইয়াবা-আইসসহ যুবক আটক
আটককৃত আবদুল্লাহ আল নোমান
কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আইস ও ইয়াবাসহ আবদুল্লাহ আল নোমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খাঁন।
এর আগে দুপুরে চকরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল্লাহ আল নোমান কুমিল্লা চৌদ্দগ্রাম নতুন বাজার এলাকার রুস্তম আলীর ছেলে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের চকরিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডস্থ হোটেল কাসপা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় , দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিলেন তিনি। পরে তার বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!