ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে এতিম-দুস্থ শিক্ষার্থীদের পোশাক বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ৩ এপ্রিল ২০২৩
পটুয়াখালীতে এতিম-দুস্থ শিক্ষার্থীদের পোশাক বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় অধ্যয়নরত এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে পোশাক (জামা-পাজামার কাপড়) তৈরি বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ৫০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে এসব পোশাক ও অর্থ বিতরণ করেন।

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও দি ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি মো. সোহরাব হোসেন।

Advertisement

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার ৪টি খাদেমুল ইসলাম হাফেজিয়া মাদরাসা, পুরান বাস্ট্যান্ডে বায়তুল মোয়াজ্জম হাফেজিয়া মাদরাসা, হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন জামেয়া মাদানিয়া মাদরাসা, শহরের কাজীপাড়াস্থ জাবালে নূর হাফেজিয়া মাদরাসা ও বাউফলের কারখানা দারুল ইসলাম আলিম মাদরাসার এতিম, দুস্থ শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও ৬০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম এ ধরনের কাজে এগিয়ে আসার জন্য তিনি সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!