[ দেশজুড়ে ]
কাশিয়ানীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকচাপায় মনোয়ার শিকদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার খায়েরহাট এলাকায় ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার শিকদার একই এলাকার বাসিন্দা এবং কাঁচামালের ব্যবসায়ী।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, মনোয়ার শিকদার ঐ এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!