ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ৩১ মার্চ ২০২৩
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরের শিমুলতলা নামক স্থানে ট্রাকচাপায় আব্দুর রহিম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহল বাড়ীয়া এলাকার আইনাল শেখের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় জানান, দুপুরে শিমুলতলা থেকে বাজার করে ভ্যান নিয়ে আব্দুর রহিম তার বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে থামান। একইসঙ্গে ট্রাকচালককে ধরে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চালকসহ দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুষ্টিয়া হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!