ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল যুবকের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ২৯ মার্চ ২০২৩
ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

নওগাঁর সাপাহারে ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এন্তাজুল।

মঙ্গলবার রাত ৮টার দিকে সাপাহার উপজেলার অদূরে বাসুলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর পত্মীতলা উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও আহত এন্তাজুল সাপাহার উপজেলার দুকুড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মোস্তাফিজুর ও এন্তাজুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার বাসুলডাঙা মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মোড়ে দুজনে ছিটকে পড়ে। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোস্তাফিজুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোস্তাফিজুর ও আরোহী এন্তাজুল গুরুতর আহত হন। 

Advertisement

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত এন্তাজুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সাপাহার থানার ওসি হুমায়ন কবীর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!