সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বলদমারা গ্রামের আব্দুল সালামের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- রৌমারী উপজেলার বলদমারা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (৪৫), বাইটকামারি গ্রামের আব্দুস সবুরের ছেলে সেকেন্দার আলী (২৭), পাখিউড়া গ্রামের তালেব আলীর ছেলে হাবিল উদ্দিন (৪০), বাগুয়ারচর গ্রামের মৃত বিনোদ আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৫০)।
.png)
এছাড়াও চিলমারী উপজেলার চরখেদাইমারি গ্রামের মৃত জমসের আলীর ছেলে মকবুল হোসেন (৫৬), বাগুয়ারচর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল খালেক (৫০), চরখেদাইমারি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সামছুল আলম (৫১), পাখিউড়া গ্রামের মৃত সানাউল্লার ছেলে নজরুল ইসলাম (৩৮)।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।