ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, অনেক দিন ধরে অভিযোগ ছিলো উপজেলার শ্যামগ্রাম ইউপির মানিকনগর চর থেকে ইট ভাটার মালিকেরা ইট তৈরির জন্য মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে যেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, চরের কাছে কে.বি.সি. ব্রিক ফিল্ডের লোকজন ইটভাটার জন্য চর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন, পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কে.বি.সি. ব্রিক ফিল্ডেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১ লাখ টাকা জরিমানা করা যায়।
তিনি আরো জানান, নতুনচর এলাকায় পৃথক অভিযানে দেখা যায়, ইট ভাটার জন্য চর থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। পরে ভেকুসহ রিপন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকু মেশিন জব্দ করা হয়। ফসলি জমি রক্ষার্থে ও জমির শ্রেণি পরিবর্তন ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলো।
.png)