মঙ্গলবার দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদরের সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম মিয়া মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মো. ইউসুফের ছেলে। ডালিম মিয়া কাপাসিয়ার সূর্য নারায়ণপুর গ্রামে বসবাস করতেন।
জানা যায়, দুপুরে ডালিম মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে কাপাসিয়া উপজেলা সদরে যাচ্ছিলেন। বাড়ি থেকে সূর্য নারায়ণপুর স্কুল গেটে এসে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষাকালে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় তার কোলে থাকা তানিশা রাস্তায় ছিটকে পড়ে। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় তানিশাকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।