ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৫ এপ্রিল ২০২৩
চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১ -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ২২টি স্বর্ণের বারসহ মো. সাইদ খান (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার দর্শনা মোবারক পাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

৫৮ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাইদ নামে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে। এমন খবর পেয়ে ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে মহেশপুর সদর বিজিবির টহল দল দর্শনা রেল ক্রসিংয়ের কাছ থেকে চোরাকারবারি সাইদকে আটক করা হয়।

Advertisement

তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা।

তিনি আরো জানান, স্বর্ণের বারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!