বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত রুবেল ঐ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার মো. হাশেম মাঝির ছেলে।
তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রুবেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)