[ দেশজুড়ে ]
সোনারগাঁয়ে সাড়ে ২৩ হাজার ইয়াবাসহ যুবক আটক
আটক- প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইয়াবাসহ মো. পারভেজ নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ভোরে সোনারগাঁয়ের মেঘনাঘাটের আসারিয়ারচর এলাকার পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০নং ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে মেঘনাঘাটের আসারিয়ারচর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারভেজকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!