মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া গ্রামের সাইদুর রহমান রনি এবং সিংগাইর উপজেলার বিনোদপুর গ্রামের মো. লিটন মিয়া।
পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে আবারো মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন এবং ১০০ পিস ইয়াবাসহ ঐ দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
.png)