[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইয়াবাসহ ২ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৭শ’ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুই নারী হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশা এলাকার আক্তার হোসেনের স্ত্রী দিলারা বেগম ও আখাউড়া উপজেলার শিবনগরের শিপন মিয়ার স্ত্রী মারুফা বেগম।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।
.png)
তারা জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই জায়গা থেকে ১৭শ ইয়াবাসহ দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!