ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত একর জমির ফসল বাঁচাতে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪০, ৬ এপ্রিল ২০২৩
শত একর জমির ফসল বাঁচাতে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ১০০ একর জমির ফসল বাঁচাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাল কেটে পানি অপসারণ করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ। সেই সঙ্গে খাল ভরাটকারী অভিযুক্ত জাকির হোসেন নামে এক ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জাকির হোসেন সিংরইল ইউপির নামাকুচুরি গ্রামের মান্নাছ আলীর ছেলে। 

জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন তার বাড়ির পাশ দিয়ে বহমান একটি খাল ভরাট করে বাগান তৈরি করেছিল। ফলে সম্প্রতি ভারী বর্ষণে বোরো জমিতে অতিরিক্ত পানি জমে শতাধিক একর জমির ফসল তলিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি খাল কেটে পানি অপসারণ করার ব্যবস্থা করা হয়েছে।  অভিযুক্ত জরিমানার টাকা আদায় না করলে অতিরিক্ত আরো পাঁচ দিন বিনাশ্রম জেল কাটতে হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!