ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ আক্কাছ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১০০ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আর এ অভিযান অব্যাহত থাকবে।