ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে ৩ ভাইকে হত্যা করে আত্মগোপনে ২০ বছর, তবুও ধরা কালাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ৮ এপ্রিল ২০২৩
একসঙ্গে ৩ ভাইকে হত্যা করে আত্মগোপনে ২০ বছর, তবুও ধরা কালাম
গ্রেফতারকৃত আবুল কালাম চৌধুরী

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, শুক্রবার দুপুরে নগরের চান্দগাঁও থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম চৌধুরী হাটহাজারী উপজেলার চারিয়া কাজীপাড়া এলাকার আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারী উপজেলার চারিয়া কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামে তিন ভাইকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে হত্যা করেন আবুল কালাম চৌধুরী এবং তার সহযোগীরা। 

Advertisement

ঘটনার পর হাটহাজারী থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতদের ভাই। মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যান আসামিরা। দীর্ঘ তদন্তের পর ২০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ঐ মামলায় আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, চান্দগাঁও থানা এলাকার একটি বাসায় আত্মগোপনে ছিলেন ২০ বছর ধরে পলাতক ট্রিপল মার্ডার মামলায় সাজাপ্রাপ্ত আবুল কালাম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বাসাটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!