ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৮ এপ্রিল ২০২৩
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ২
বিদেশি মদসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৮ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালাকুমা পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হযরত আলী এবং জামালপুর সদর উপজেলার পাথালিয়া নাওভাঙ্গা গ্রামের মহর আলী মন্ডলের ছেলে আব্দুল্লাহ ওরফে ময়নাল।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৩৮ বোতল বিদেশি মদসহ হযরত আলী ও ময়নালকে গ্রেফতার করা হয়।

Advertisement

জেলা ডিবি পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!